চাঁদপুরে বিএনপির তিন শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা, আটক ৯
পুলিশ ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের মধ্যে বুধবারের সংঘর্ষের ঘটনায় চাঁদপুরে বিএনপির প্রায় ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (১১ মার্চ) চাঁদপুর মডেল থানার এসআই মোঃ শাজাহান বাদীয় হয়ে এই মামলা দায়ের করেন। এই ঘটনায় নয়জনকে আটক করেছে মডেল থানা পুলিশ।
০৩:২৯ পিএম, ১১ মার্চ ২০২২ শুক্রবার